শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

কম্বল পেলেন দারুল মা'আরিফের শিক্ষার্থীসহ ৫০ শীতার্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

‘এমবিএম ফাউন্ডেশন’ এর উদ্যোগে চট্টগ্রামের জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

বুধবার (৩ জানুয়ারি) এমবিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব এ কম্বলগুলো তুলে দেন। 

এ সময় তিনি বলেন, আলেমরা সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন। এটিই ইসলামের শিক্ষা। এ কম্বল বিতরণের মাধ্যমে আমরা মূলত ভালোবাসা ভাগ করে নিয়েছি।  

শীতের তীব্রতা খুব বেশি বেড়ে গেলে কিংবা টানা শৈত্যপ্রবাহ থাকলে আমরা শীতবস্ত্র বিতরণের প্রয়োজন অনুভব করি। অথচ শীতের শুরুতেই অসহায়দের শীতের উপকরণ পৌঁছে দেওয়া উচিত। এতে শীতার্তদের কষ্ট লাঘব হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বেলাল উদ্দিন মাদানী, মাওলানা শামীম হোছাইন, খাইরুল আমিন ও জমির উদ্দিন প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ