বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ধর্ম-বর্ণ নির্বিশেষে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’র ত্রাণ যাচ্ছে সবার ঘরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কুমিল্লার লাকসামের জ্যোতিপাল মহাথেরো বৌদ্ধ আশ্রমে আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণবাহী গাড়ি।

|| কাউসার লাবীব ||

টানা বৃষ্টি এবং ভারত থেকে আসা ঢলে কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, চাঁদপুরসহ ১৩ জেলায় অন্তত ৫০ লাখ মানুষ পানিবন্দি। সীমাহীন দুর্ভোগ বানভাসি এসব মানুষ। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষসহ নানা সংগঠন।  ত্রাণ তৎপরতায় বিপুল সাড়া পেয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন।

জানা যায়, সংস্থাটিতে এরই মধ্যে সাড়ে তিন লাখ মানুষ অনুদান দিয়েছে। ত্রাণকাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন ৪ হাজারের বেশি। তাদের এই ত্রাণ তৎপরতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ঘরেই হাসি ফোটাচ্ছে।

আজ সোমবার (২৬ আগস্ট) আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণবাহী গাড়ি ত্রাণ পৌঁছে দেয় কুমিল্লার লাকসামের জ্যোতিপাল মহাথেরো বৌদ্ধ আশ্রমে। এছাড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নিজ হাতে হিন্দু ধর্মালম্বীদের হাতে ত্রাণ পৌঁছাতে দেখা যায়।

প্রসঙ্গত, এখন পর্যন্ত প্রায় ১২ শ’ টন চাল ডালসহ নানা ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। কর্তৃপক্ষ জানায়, বন্যার পর দেওয়া হবে আরও এক হাজার টন চাল। এছাড়া, যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের টিনসহ আর্থিক সহায়তাও দেবে ফাউন্ডেশনটি। ত্রাণ দেওয়া হচ্ছে গবাদি পশুর জন্যও।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ