শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বন্যার্তদের মাঝে হাদিয়া বিতরণের উদ্যোগ ‘খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি অঞ্চলের মানুষ। ভারতের ছেড়ে দেওয়া পানির তীব্রতায় এই অঞ্চলের মানুষ গুলো অনাকাঙ্ক্ষিত ভাবে প্লাবিত হয়েছে। তার মধ্যে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর সোনাগাজী, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বসবাসরত মানুষ।

বন্যা কবলিত জেলাগুলোতে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখেরও বেশি মানুষ।

জানা যায়, বন্যার্ত এসব এলাকায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এর নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণসামগ্রীতে থাকছে খাদ্য সামগ্রী, বস্ত্র সামগ্রী, নতুন কাপড়, ঔষধ ও ভারি খাবার।

এসময় উপস্থিত থাকবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর মুহতারাম আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী, মাওলানা ইউনুস কাসেমী, মুফতি আবুল হাসান, মাওলানা হুসাইন আহমাদ ইসহাকী, মাওলানা নেয়ামতুল্লাহ সাহেব মুফতী সাইফুল ইসলামসহ প্রমুখ।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি জানায়, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মোট চারটি স্পটে কয়েক হাজার মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ