শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যা তহবিলে টাকা পাঠানোর শেষ সময় মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

চলমান বন্যায় সহায় সম্বলহীন হয়ে পড়া মানুষের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের টাকা সংগ্রহ শেষ হচ্ছে মঙ্গলবার। এর পর থেকে এই তহবিলে আর টাকা না পাঠাতে অনুরোধ করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় আগামী মঙ্গলবার রাত ১২টায়। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা-দুর্যোগে ব্যয় করা হবে।’

শায়খ আহমাদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনটি ২০১৭ সালে প্রতিষ্ঠা করলেও ২০১৮ সালে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামি দাওয়াহ কেন্দ্র থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে এসে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম পুরোদমে শুরু করেন। ২০১৮ সালের শেষের দিকে ফেসবুকে পেজ খুলে কার্যক্রমের প্রচার করতে থাকেন তিনি।

এরপর করোনা মহামারি, দেশের নানা দুর্যোগ, জুলাই বিপ্লব ও সর্বশেষ স্মরণকালের চলমান বন্যায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছে ফাউন্ডেশনটি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ