বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

খুলনা পাইকগাছায় বন্যার্তদের পাশে বিজয়-২৪ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

চলমান বন্যা পরিস্থিতিতে পাইকগাছায় বিজয়-২৪ ফাউন্ডেশন সাতক্ষীরার পক্ষ থেকে বন্যাকবলিত গ্রামে খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়। এই বন্যার শুরু থেকেই মানবিক কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করেন এই অরাজনৈতিক তরুণদের সামাজিক সংগঠনের সদস্যরা। এরই ধারাবাহিকতায় বন্যাকবলিত এলাকায় দিনে-রাতে ধাপে ধাপে নানা রকমের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা এবং বিতরণ করা হয়, সংগঠনটির দুই টিম দুই ধাপে এ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিজয়-২৪ ফাউন্ডেশন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মাকছুদুর রহমান জুনায়েদ এসময় তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অসহায়দের পাশে দাঁড়ানো, আমাদের বিজয়-২৪ ফাউন্ডেশনের স্লোগান হলো সৌহার্দ্য, সম্প্রীতি ও আমরা মানবতার প্রহরী আমাদের এই সংগঠন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত যারাই নতুন দেশ নতুন স্বাধীনতাকে বরন করে তাদের জন্য, আমরা বিজয়-২৪ এর তরুণ সমাজ।

এছাড়াও  উপস্থিত ছিলেন সংগঠনটির ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং দুর্যোগ সহায়তা টিমের সদস্য মুহাম্মদ হানজালা, মুহাম্মদ আফ্রিদি খাঁন, মুহাম্মদ শরিফুল ইসলাম, মুহাম্মদ তারিক আল হুসাইন, ফাহিম, সাইফুল্লাহ, শামুন, বাপ্পী, গোবিন্দ দাদা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ