শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

উপহার নিয়ে বন্যার্তদের দুয়ারে উত্তরা বাইতুল মুমিন মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
উপহার নিয়ে বন্যার্তদের দুয়ারে উত্তরা বাইতুল মুমিন মাদরাসা

আরাফাত নুর : ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের ১১ জেলায় ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত অর্ধশত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখেরও বেশি মানুষ। এমতাবস্থায় বন্যার্তদের মাঝে উপহার পৌঁছে দিচ্ছেন উত্তরার দক্ষিণখানে অবস্থিত বাইতুল মুমিন মাদরাসা।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই উপহার বিতরণী নোয়াখালীর বেগমগঞ্জ থানার অন্তর্গত বেশ কয়েকটি ইউনিয়নে এখনো চলমান রয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস  ঢাকা মহানগরের মজলিসে আমেলা সদস্য ও উত্তরা বাইতুল মুমিন মাদরাসা'র প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন এই প্রসঙ্গে বলেন, প্রথমিক অবস্থায় প্রায় ৮০০ পরিবারের মাঝে ১৫ আইটেমের শুকনা খাবার, শিশুখাদ্য, ভারি খাবার ও প্রয়োজনীয় পোষাক ইত্যাদি বিতরণ করছি আমরা। বাইতুল মুমিন শিক্ষা পরিবারের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও কয়েক ধাপে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, এখনো অনেক এলাকায় ত্রাণ পৌঁছেনি। যারা ত্রাণ বিতরণ করছেন, তাদের এই বিষয়ে সজাগ থাকা দরকার। স্থানীয় মানুষজনের সাথে আলোচনা করে যেসব যায়গায় ত্রাণ পৌঁছেনি, সেসব স্থানে ত্রাণ পৌঁছে দেওয়া জরুরি।

তিনি বলেন, মানুষ খুবই মানবেতর জীবনযাবন করছে। বন্যাকবলিত সেসব মানুষের দুঃখ দুর্দশা দেখলে অন্তর কেঁদে ওঠে।

জানা যায়, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর তত্ত্বাবধানে ও উত্তরা বাইতুল মুমিন মাদরাসা'র সার্বিক সহযোগিতায় এই উপহার সামগ্রী আরও বেশ কিছুদিন চলমান থাকবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ