বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

বন্যায় ভেসে বেড়ানো মৃতদেহ উদ্ধার করছে আল-মারকাজুল ইসলামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাজমুল হাসান সাকীব ||

বন্যার পানিতে প্লাবিত ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী। এবার পানি নামতে শুরু করেছে। একে একে ভেসে উঠছে লাশগুলো। এগুলো স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করছেন আল-মারকাজুল ইসলামী।

বন্যা পরবর্তী গত ২৬ আগস্ট প্রথম লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, তিনি উদ্ধারের ঠিক তিনদিন আগে বন্যার স্রোতে ভেসে মারা যান।

তার স্বজনরা ঢাকা থেকে খোঁজ পাচ্ছিলেন না। তিনদিন পর আল-মারকাজুল ইসলামী লাশটি উদ্ধার করে ফেনী ডিসি অফিসে জমা দিলে সেখান থেকে স্বজনরা এসে নিয়ে যান।

এরপর আরো তিনটি লাশ উদ্ধার করেন তারা। গত ৩১ তারিখে আরেকটি সনাতনধর্মাবলম্বীর লাশ উদ্ধার করেন সংস্থাটি। এ যাবত ফেনী থেকে তারা মোট ৭ টি লাশ উদ্ধার করেছেন।

স্থানীয় প্রশাসন ধারনা করছেন, আরো কিছু লাশের দেখা মিলতে পারে। তাই তারা আল-মারকাজুল ইসলামীকে ফেনীতে অবস্থান করতে বলেছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ