বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ফেনীতে স্বাস্থ্য সেবায় ‘আল-মারকাজুল ইসলামী হাসপাতাল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্মরণকালে ভয়াবহ বন্যার কবলে দক্ষিণাঞ্চল। বন্যার পরবর্তীতে এবার পানি নামতে শুরু করেছে। আর এ সময়ে বেড়েই চলেছে মানুষের নানা রকম স্বাস্থ্যঝুঁকি।বন্যার্ত এলাকায় স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ সেবা দিচ্ছে রাজধানী মোহাম্মদপুরের আল-মারকাজুল ইসলামী পরিচালিত এ.এম.আই হাসপাতাল।

জানা গেছে, সংস্থাটি বন্যার শুরু থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন, পানিবন্দিদের উদ্ধার ও আশ্রয়কেন্দে পাঠানোর ব্যবস্থা এবং বন্যায় ভেসে বেড়ানো মৃতদেহ উদ্ধারে কাজ করছিলেন। যখন পানি কমতে শুরু হয় তখন সংস্থাটির মানুষের নানা স্বাস্থ্যঝুঁকির প্রাথমিক সমাধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করার উদ্যোগ নেন।

সংস্থাটির চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম জানান, ইতোমধ্যে ফেনীর ৬টি উপজেলায় দুটি করে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। এতে ফেনীতে এ যাবত বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় ৮ হাজার রোগী দেখে ফ্রি ঔষধসামগ্রী প্রদান করেছেন। উল্লেখ্য যে, ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি সবাইকে জনপ্রতি ১০০০ হাজার ১২০০ টাকার ফ্রি ঔষধসামগ্রীও প্রদান করা হয়েছে।

ফেনীর প্রতিটি উপজেলা শেষে সংস্থাটি লক্ষ্মীপুর-নোয়াখালী এই কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ