শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সোহরাওয়ার্দী মহাসম্মেলনে যোগ দিচ্ছেন হেফাজতের আমির ও হাটহাজারীর মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মুফতি খলীল আহমদ কাসেমী ও শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (ডানে) -ফাইল ছবি

|| নুর আলম সিদ্দিকী ||

দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহ্বানে আগামী ৫ নভেম্বর-২৪ সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী মহাসম্মেলন যোগ দিচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও উম্মুল মাদারিস চট্রগ্রাম আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন সম্মেলন আয়োজক কমিটি।

এর আগে সম্মেলন সফল করার জন্য গত শুক্রবার আরজাবাদ মাদরাসায় প্রস্তুতি কমিটির আহবায়ক শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

এদিকে সিলেটের আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ কওমি শিক্ষাবোর্ড এক বিজ্ঞুপ্তি প্রকাশ করে এদারাভুক্ত মাদরাসাসমূহের উস্তাদ ও বড় ছাত্রদের ঢাকায় ৫ নভেম্বর মহাসম্মেলনে অংশগ্রহণের ব্যবস্থা নেয়ার জন্য মুহতামিম সাহেবদেরকে আহবান করেছে। বোর্ডটির সভাপতি শায়খ মাওলানা জিয়া উদ্দিন ও মহাসচিব শায়খ মাওলানা আব্দুল বছীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানায়, কোনো প্রতিষ্ঠানের পরীক্ষা থাকলে পরীক্ষা পিছিয়ে সমাবেশে অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করি।

উল্লেখ্য, দেশের নতুন পরিস্থিতিতে দাওয়াত ও তাবলীগের মেহনত কওমি মাদরাসাগুলোর হেফাজত ও দ্বীনি জিম্মাদারী আরো সুচারুরূপে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ