শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

সোহরাওয়ার্দী উদ্যানের মহাসম্মেলনে পীর সাহেব বরুণার একাত্মতা ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আবদুল্লাহ ফিরোজী ||

দেশের নতুন পরিস্থিতিতে দাওয়াত ও তাবলিগের মেহনত, কওমি মাদরাসাগুলোর হেফাজত ও দ্বীনি জিম্মাদারী আরো সুচারুরূপে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহ্বানে আগামী ৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী মহাসম্মেলন।

এ সম্মেলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বরুণার পীর  ও সিলেটের ঐতিহ্যবাহী শেখবাড়ী জামিয়ার মুহতামিম মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেন শেখবাড়ী জামিয়ার নায়েবে মুহতামিম মুফতি শেখ আহমদ আফজল বর্ণভী।

তিনি বলেন, আগামীকালের (৫ নভেম্বর) মহাসম্মেলনে অংশ নিতে আজ সোমবার রাতেই পীর সাহেব বরুণা ঢাকায় আগমন করবেন এবং আগামীকাল ফজরের পর কাফেলাসহ সোহরাওয়ার্দী উদ্যানের মহাসম্মেলনে যোগ দেবেন।

তাছাড়া, বরুণার পীর তার ভক্ত-মুরিদান, খোলাফাসহ দেশের সর্বস্তরের উলামা, তলাবা ও জনসাধারণকে মহাসম্মেলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ