বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

দশ হাজার মানুষের মেহমানদারী করাবে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

দাওয়াত ও তাবলীগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফজতের লক্ষে কাল মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিশিষ্ট উলামা-মাশায়েখের উদ্যোগে ‘ইসলামী মহাসম্মেলন’।

কালকের মহাসম্মেলন সফল করতে আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ আলেমগণ। ইতোমধ্যে সোহরাওয়ার্দী ময়দান মহাসম্মেলনের জন্য প্রস্তুত হয়েছে বলে জানা গেছে। আগামীকাল লোকে লোকারণ্য হবে ধারণা করা হচ্ছে।  

এদিকে মহাসম্মেলনে আগতদের জন্য মেহমানদারীর উদ্যোগ নিয়েছে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ।

ফাউন্ডেশনটির চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব আওয়ার ইসলামকে জানান, ইনশাআল্লাহ মহাসম্মেলনে সারাদেশ থেকে আগত আলেম-ওলামা-তুলাবা ও সাধারণ দ্বীনদারদের সাধ্যমত খেদমত করবে আমাদের তাকওয়া ফাউন্ডেশন।

তিনি জানান, সকালের টিফিন ও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সুপ্রিয় শরবত, ফিল্ডার পানি, টিস্যু বক্স সবকিছু থাকবে ইনশাআল্লাহ।

আনুমানিক দশ হাজার মেহমানদের জন্য মেহমানদারীর প্রস্তুতি আমাদের রয়েছে বলে জানান মাওলানা গাজী ইয়াকুব।  

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ