বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

প্রান্তিক পাঠাগারের জন্য বই দানের উদ্যোগ নিল রকমারি ডট কম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পাঠাগারগুলোতে বইয়ের অভাব একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যার সমাধানে রকমারি ডট কম প্রান্তিক পাঠাগারের জন্য বই দানের এক মহতী উদ্যোগ হাতে নিয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের ৫০০+ পাঠাগারে ২০,০০০+ বই পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প গ্রাম, চর, পাহাড়ি এলাকা, স্কুল ও মাদ্রাসার পাঠাগারগুলিতে বই পৌঁছে দেওয়ার মাধ্যমে শিক্ষার সুযোগ বাড়াবে।

রকমারির চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, "গত ১২ বছরে আমরা ৫ কোটিরও বেশি বই পাঠকের হাতে পৌঁছে দিয়েছি। এবার আমরা চাই, যাদের কাছে বই নেই, তাদের জন্য কিছু করতে। একটি বই একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।"

কীভাবে বই দান করবেন? আপনার দানকৃত বইগুলো নিচের ঠিকানায় পাঠিয়ে দিন: Rokomari Book Donation, 2/1/E Eden Center, Arambag, Motijheel, Dhaka। 

বই পাঠানোর নির্দেশিকা ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ