বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বরেণ্য বুজুর্গ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দীন গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদটির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর এলাকার মোল্লাপাড়ায় ‘আল্লামা নূরউদ্দীন রহ. মসজিদ মোল্লাপাড়া’ -এর পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বৃহস্পতিবার বিকেলে। এ সময় স্থানীয় আলেম-উলামা, জামিয়া গহরপুরের আসাতিযা ও মোল্লাপাড়ার মুসল্লিয়ানে কেরাম উপস্থিত ছিলেন। 

আল্লামা হাফিজ নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর মাকবারার পাশে অবস্থিত মসজিদটির পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খলিফায়ে গহরপুরী হজরত মাওলানা শফিকুল হক সুরইঘাটী (হাফিজাহুল্লাহ)।

উপস্থিত ছিলেন সাহেবজাদায়ে গহরপুরী ও বেফাকের সহসভাপতি মাওলানা হাফিজ মুসলেহুদ্দীন গহরপুরী, জামিয়া গহরপুরের শায়খুল হাসীস মাওলানা আব্দুল হাই উমরপুরী, মুফতি আনোয়ার হোসাইন শরীয়তপুরী. মুফতি আব্দুল্লাহ সাহেব, মাওলানা মুজিবুর রহমান সারিঘাটী, মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মসজিদের মুতাওয়াল্লি মুফতি মিসবাহুদ্দীন শাহনাজসহ জামিয়া গহরপুরের শিক্ষকবৃন্দ, স্থানীয় আলেম-উলামা, মোল্লাপাড়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সদস্যরা। 

উদ্বোধন শেষে মসজিদের উন্নয়নসহ দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাওলানা শফিকুল হক সুরইঘাটী। 

প্রসঙ্গত, দেশের প্রখ্যাত বুজুর্গ আলেম ও শায়খুল হাদিস ছিলেন আল্লামা গহরপুরী রহ.। তিনি বেফাকের প্রায় নয় বছরের সভাপতি ছিলেন। বেফাকের উন্নয়ন-অগ্রগতির অনেক কিছু তাঁর সময়ে হয়। তিনি ২০০৬ সালে ইন্তেকাল করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ