মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নেতানিয়াহু হারানো সমর্থন ফিরে পেতেই গণহত্যা চালিয়েছেন: এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজায় মানবতাবিরোধী-যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েল ও দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় তুলতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

নেতানিয়াহুকে কাঠগড়ায় তুলতে সম্ভাব্য সব চেষ্টা করবেন বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট। 

এরদোয়ান বলেছেন, ‌‘আমি ঘোষণা করেছি মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে সব ধরনের উদ্যোগ নেব। আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করবে।’
এরদোয়ান আরো দাবি করেছেন, নেতানিয়াহু তার দেশেই সমর্থন হারিয়েছেন। আর তিনি হারানো সমর্থন ফিরে পেতেই গাজায় এই গণহত্যা চালিয়েছেন।

গাজায় চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছে হাজার হাজার মানুষ। গাজার বাসিন্দাদের ঘরে খাবার নেই, সুপেয় পানি নেই। হাসপাতালগুলোতেও থেমে থেমে হামলা করছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আনাদুলু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ