মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি ইসরায়েল-হামাস: হানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজায় যুদ্ধবিরতি চুক্তির সন্নিকটে পৌঁছেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠীটির প্রধান নেতা ইসমাইল হানিয়াহ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, “হামাস নেতারা কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি পর্যায়ে রয়েছে।”
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, তিনি বিশ্বাস করেন- একটি চুক্তি খুবই সন্নিকটে। 

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবিও এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, গাজায় আটক কিছু জিম্মিকে মুক্তি দেওয়ার লক্ষ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে, যা গাজায় অনেক প্রয়োজনীয় সাহায্যের অনুমতি দেবে। আমরা এখন চুক্তিটি নিয়ে আগের চেয়ে অনেক কাছাকাছি আছি।

যুদ্ধবিরতি আলোচনার সাথে পরিচিত দুটি সূত্র জানিয়েছে, একটি অস্থায়ী চুক্তি হতে পারে। চুক্তি অনুযায়ী পাঁচ দিনের যুদ্ধবিরতি হবে। এক্ষেত্রে স্থলভাগে যুদ্ধবিরতি এবং দক্ষিণ গাজার উপর ইসরায়েলি বিমান অভিযানের সীমিত করার শর্ত থাকবে। 

বিনিময়ে, গাজার প্রতিরোধ সংগঠন- হামাস এবং ইসলামিক জিহাদ- ৫০ থেকে ১০০ বন্দিকে মুক্তি দেবে। তাদের মধ্যে ইসরায়েলি বেসামরিক নাগরিক ও অন্যান্য দেশের নাগরিকরা থাকবে। তবে কোনও সামরিক কর্মীকে মুক্তি দেবে না ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো। সূত্র: দ্য গার্ডিয়ান

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ