শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ব্যর্থ হয়ে হামাসের শর্ত মানতে বাধ্য হয়েছে ইসরায়েল: হানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনি জনগণ হামাসের দেওয়া শর্ত মেনে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য করেছে বলে দাবি করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির শীর্ষ নেতা ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিরোধ যোদ্ধারা তাদের মাতৃভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

শুক্রবার এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, দখলদার ইসরায়েল গণহত্যা ও বলপ্রয়োগের মাধ্যমে তাদের বন্দিদের মুক্ত করার যে ঘোষণা দিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা তা ব্যর্থ করে দিয়েছে।
হানিয়া বলেন, “ইহুদিবাদী শত্রু বাজি ধরেছিল যে, বন্দুকের জোরে হত্যা ও গণহত্যা চালিয়ে তাদের বন্দিদের মুক্ত করতে পারবে। কিন্তু প্রায় ৫০ দিন পর তারা প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে তাদের বন্দিদের মুক্ত করতে বাধ্য হয়েছে।”

চলমান চার দিনের যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার পর আবার দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য হামাস পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান হানিয়া।

তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, গাজা উপত্যকায় নিজের অবস্থান থেকে একচুলও নড়বে না হামাস এবং যুদ্ধ শেষ হলে এই উপত্যকার ভবিষ্যত নির্ধারণের ব্যাপারে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ মেনে নেবে না।

হামাসের শীর্ষ নেতা আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েল যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি মেনে চলবে ততক্ষণ প্রতিরোধ যোদ্ধারাও চুক্তির প্রতি অবিচল থাকবে। গাজা উপত্যকা ও অধিকৃত ভূখণ্ডের ফিলিস্তিনিরা গত সাত সপ্তাহ ধরে যে ধৈর্য্যের পরিচয় দিয়েছে সেজন্য হানিয়া তাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি যুদ্ধবিরতি চুক্তি অর্জনে মধ্যস্থতা করার জন্য কাতার ও মিশরকেও ধন্যবাদ জানান।  

ইসমাইল হানিয়া গাজাবাসীর সমর্থনে লড়াই করার জন্য লেবানন, ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সূত্র: প্রেসটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ