মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পদত্যাগ করছেন ইসরাইলের সামরিক গোয়েন্দা প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পদত্যাগ করতে যাচ্ছেন ইসরাইলি সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান আহারন হ্যালিভা। তিনি জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ শেষ হওয়া মাত্রই তিনি সরে যাবেন। ৭ অক্টোবর ইসরাইলে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলা বন্ধ করতে ব্যর্থতার দায় নিয়ে তিনি বিদায় নিচ্ছেন বলেও জানিয়েছেন।

ইতোমধ্যেই হ্যাভিলাকে 'অক্ষম লোক' হিসেবে বিবেচনা করেছে ইসরাইলি গোয়েন্দা বিভাগ। তার উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে।

হামাসের ৭ অক্টোবরের অভিযানের পর করণীয় নিয়ে ইসরাইলের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে যে টেলিফোন বৈঠক হয়, অজ্ঞাত কারণে হ্যাভিলাকে তাতে রাখা হয়নি। অথচ বিষয়টি তার এখতিয়ারের মধ্যেই ছিল। তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ রাখায় বাহিনীতে তার অবস্থান নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ