মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সুড়ঙ্গে ধ্বসের ১৭ দিন , অবশেষে উদ্ধার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত


ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ধসে পড়া সিল্কিয়ারা সুড়ঙ্গে দীর্ঘ ১৭ দিন মাটির নিচে অন্ধকারে আটকে থাকা ৪১ শ্রমিককে বের করা শুরু করেছে উদ্ধারকারী দল। স্থানীয় সময় ,গতকাল সন্ধ্যা ৭টার দিকে প্রথমে দুই শ্রমিককে বের করা হয়েছে । এরপর আধঘণ্টার মধ্যে বের করা হয় ১৮ ব্যক্তিকে। ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে টানেলের ভিতর থেকে আটকে থাকা ৪১ জন শ্রমিককেই বের করে নিয়ে আসা হয়েছে।

এর আগে জানানো হয়, গতকাল দুপুরে টানেলের বাইরে একে একে এসে পৌঁছেছে অ্যাম্বুলেন্স। প্রস্তুত করা হয় জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের। গতকাল সুড়ঙ্গে ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজ শেষ হওয়ার পরই এলাকায় দেখা যায় উদ্ধার তৎপরতা। সুড়ঙ্গের ভিতরে স্ট্রেচার নিয়ে যাওয়া হয়। এর পরই শ্রমিকদের একে একে বের করে আনার কাজ শুরু হয়।

অস্থায়ী মেডিকেল ক্যাম্পে সব শ্রমিকের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিষয়টি জানিয়েছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। তিনি জানান, খনন কার্য শেষ আর কিছুক্ষণের মধ্যেই সুড়ঙ্গ থেকে সবাইকে উদ্ধার করা হবে। এর মধ্যে একজন উদ্ধারকারী আটকে পড়া ব্যক্তিদের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে বলেন, সবাই ভালো আছেন। ১২ নভেম্বর থেকে সিল্কিয়ারা টানেলে আটকে আছেন শ্রমিকরা। সেই থেকে বিভিন্ন উপায়ে চলছে উদ্ধারের চেষ্টা। একটি পরিকল্পনা ব্যর্থ হলে অন্য পরিকল্পনা গ্রহণ করে এগিয়েছে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত ইঁদুরের মতো গর্ত খনন করে উদ্ধারকাজ চালানো হয়েছে। যন্ত্রের পরিবর্তে হাত দিয়েই হয়েছে খননকাজ। তা সফলও হয়েছে। দুপুরে টানেলের বাইরে পৌঁছান উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামি।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ