মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইউরোপে সরকারি কর্মীদের জন্য নিষিদ্ধ হতে পারে হিজাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ইউরোপে সরকারি কর্মীদের জন্য নিষিদ্ধ হতে পারে হিজাব। এই ইস্যুতে ইউরোপ গত কয়েক বছর ধরেই  বিভক্ত ৷ বেলজিয়ামের পূর্বাঞ্চলের পৌরসভা আন্সের এক কর্মীকে কর্মক্ষেত্রে হিজাব পরতে নিষেধ করলে তিনি ইইউর বিচার আদালতে মামলা করেন ৷

পৌরসভাটি পরবর্তীতে কর্মীদের নীতিমালাতেও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে কোনো ধরনের ধর্মীয় বা আদর্শিক সঙ্কেত বহন করে এমন পোশাক পরা থেকে বিরত থাকার বিষয়টি অন্তর্ভূক্ত করে৷

মুসলিম নারীরা মাথা ও কাঁধ ঢেকে রাখতে সাধারণত ‘ইসলামিক হেড স্কার্ফ’, অর্থাৎ হিজাব ব্যবহার করেন ৷ হিজাব পরার অধিকার নিয়ে গত কয়েক বছর ধরে ব্যাপক আলোচনা চলছে ইউরোপে ৷

বিচার আদালত জানিয়েছে, নিরপেক্ষতা প্রদর্শনের স্বার্থে নেওয়া নীতিকে আইনিভাবে গ্রহণ করার সুযোগ রয়েছে ৷ তবে, যদি কোনো কর্তৃপক্ষ সাধারণ এবং নির্বিচারভাবে বিশ্বাসের ইঙ্গিত মেলে এমন কিছু পরার অনুমতি দেয় সেটাও ন্যায়সঙ্গত হবে৷

আদালত জানিয়েছে, ইইউ সদস্য রাষ্ট্রগুলোর জনসেবা নিশ্চিতের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টি নিশ্চিতে নিজেদের বিচক্ষণতা প্রয়োগের সুযোগ রয়েছে ৷ তবে সেটা সামঞ্জস্যপূর্ণ ও পদ্ধতিগত হতে হবে এবং এক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সেটা আসলেই প্রয়োজন কিনা তাও বিবেচনায় আনতে হবে৷

আর এসব মানা হয়েছে কিনা তা যাচাইয়ের দায়িত্ব জাতীয় আদালতের বলেও জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত ৷

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ