মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঘূর্ণিঝড় মিগজাউমের আঘাতে ভারতে ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রতি ঘণ্টায় ঝড়টির সর্বোচ্চ ১শ’ কিলোমিটার গতিতে বয়ে চলছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালে আরও শক্তিশালী ঝড়ে রূপ নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত হানবে বলে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছিল।


পুলিশ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইতে এই ঘূর্ণিঝড়ের আঘাতে আটজন প্রাণ হারিয়েছে।

খবরে বলা হয়, এদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে, একজন গাছের নিচে চাপা পড়ে, আরেকজন পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং একজন দেয়াল ধসে প্রাণ হারায়।


এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় অনেক গাড়ি স্রোতে ভেসে যেতে দেখা যায়। এতে অনেক ঘরবাড়ি পানিতে ডুবে যায়। নগরীর রাস্তায় একটি কুমিরকে সাঁতার কাটতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের ভিডিও ফুটেজে ভারী বৃষ্টির কারণে গাছ উপড়ে পড়ে থাকতে এবং বিভিন্ন যানবাহন ভেসে যেতে দেখা যাচ্ছে।


এদিকে আইএমডি এই অঞ্চলের কিছু এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতের ব্যাপারে সকর্ত করে দিয়েছে।


এ পরিস্থিতিতে অন্ধপ্রদেশের ৮টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। সেখানে ১৪৪ ধারা জারি করে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবাইকে আশ্রয়কেন্দ্র অথবা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সরকার অন্ধ্র প্রদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। সেখানে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

সোমবার রাতে এক বিবৃতিতে তামিলনাড়ু রাজ্যের মূখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বলেন, ‘আমরা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় মোকাবেলা করছি।’

বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পৃথিবী আরও বেশি উষ্ণ হওয়ায় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ