মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘গাজায় ইসরাইলের স্থল অভিযানের বর্তমান পর্যায় জানুয়ারির মধ্যে শেষ হতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মার্কিন একাধিক সিনিয়র কর্মকর্তা বলেছেন, গাজায় ইসরাইলের স্থল অভিযানের বর্তমান পর্যায় জানুয়ারির মধ্যে শেষ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সতর্ক করেছে, তারা যেন উত্তর গাজায় যে ধ্বংসাত্মক কৌশল অবলম্বন করেছে, তার যেন দ্বিরুক্তি না করে। এছাড়া বেসামরিক হতাহতের সংখ্যাও সীমিত করার তাকিদ দিয়েছে।

সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে এও জানিয়েছে যে ইসরাইলের স্থল অভিযানে হাজার হাজার বেসামরিক নাগরিক মারা যাওয়ার কারণে তাদের পক্ষে বৈশ্বিক সমর্থন কমে যাচ্ছে। এখনো সময় আছে, বৈশ্বিক সমর্থন বজায় রাখার। সেজন্য আন্তর্জাতিক যুদ্ধনীতি মেনে চলতে হবে। অন্যথায় সময় তো খুব দ্রুত শেষ হয়ে পাচ্ছে।

খুব সম্ভবত এখন পর্যন্ত সরসরি এ বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। তিনি বলেন, ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন আলোচনাযোগ্য নয়। তবে এটা ঠিক যে বেসামরিক মৃত্যু রোধ না করলে ইসরাইলের কৌশলগত জয় ঝুঁকির মুখে পড়তে পারে।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ