মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারতে গায়ে হলুদ অনুষ্ঠানে দেয়াল ধস: নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের মউ জেলায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানের সময় দেয়াল ধসে পড়েছে। এতে অন্তত ৬ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


শুক্রবার মউ জেলার ঘোসি রোডওয়েজ স্ট্যান্ডের কাছে একটি সীমানা প্রাচীর ধসে চার নারী, দুই শিশুসহ অন্তত ছয়জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। শিশু দুইটির বয়স ৩ ও আড়াই বছর।

ঘোসি কোতোয়ালি এলাকার মাদাপুর সমাসপুরে অবস্থিত একটি বেসরকারি স্কুলের কাছে নির্মিত প্রাচীরটি ধসে পড়ে। তখন স্থানীয় নারীরা বিয়ের আঞ্চলিক অনুষ্ঠান (গায়ে হলুদ) পালন করছিলেন।

পরে ধসে পড়া সীমানা প্রাচীরের ধ্বংসস্তূপে আটকা পড়েন নারীরা। খবর পেয়ে স্থানীয় জেলা প্রশাসক সুমিত সিং-এর কর্মকার্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

এসপি অবিনাশ পান্ডে বলেছেন, চার নারী ও দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, এবং এই ঘটনায় ২২ নারী আহত হয়েছেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত নারীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে জানান এসপি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ