মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যুদ্ধে হাত-পা হারিয়েছেন তিন হাজার ইসরায়েলি সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয়। এরপর গত ২৮ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। স্থল অভিযানে অংশ নিতে সেদিন রাতে গাজায় প্রবেশ করেন হাজার হাজার ইসরায়েলি সেনা। যারা পরবর্তীতে হামাসের তুমুল প্রতিরোধের মুখে পড়েন।

ইসরায়েলি সংবাদমাধ্যম ডেইলি ইয়েদিয়োত আহরোনোত শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৫ হাজার ইসরায়েলি সেনা আহত হয়েছেন। যার মধ্যে প্রায় দুই হাজার জনকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে ‘বিকলাঙ্গ’ হিসেবে ঘোষণা করেছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যারা আহত হয়েছেন তাদের মধ্যে ৫৮ শতাংশই (তিন হাজার সেনা) হাত-পায়ে গুরুতর জখম হয়েছেন। এতে অনেকের হাত-পা পুরোপুরি কেটে ফেলতে হয়েছে।


সংবাদমাধ্যমটিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিহ্যাবিলেশন বিভাগের প্রধান লিমোর লুরিয়া বলেছেন, ‘আমরা আগে কখনো এ ধরনের পরিস্থিতিতে পড়িনি। আমাদের এখানে যারা আহত হয়ে এসেছেন তাদের মধ্যে ৫৮ শতাংশের হাত ও পা গুরুতর জখম হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘আহতদের মধ্যে ১২ শতাংশের প্লীহা, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭ শতাংশ মানসিক সমস্যায় ভুগছেন। আমরা জানি এ সংখ্যা সামনে আরও বাড়বে।’

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে তাদের ৪২০ সেনা নিহত হয়েছে। নিহতের সংখ্যা প্রকাশ করলেও আহতের সংখ্যা প্রকাশ করেনি তারা।

ডেইলি ইয়েদিয়োত আহরোনোতের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ হয়েছে, গাজায় ইসরায়েলি সেনারা কতটা হতাহতের শিকার হচ্ছে।

সূত্র: আনাদোলো

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ