মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজায় সেনারা মরছে, আর নেতানিয়াহু অবিরাম মিথ্যাচার করছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলেন দেশটির বিরোধী নেতা ইয়াইর লাপিদ। তিনি বলেছেন, গাজায় একের পর এক ইসরায়েলি সেনা প্রাণ হারাচ্ছে, অথচ নেতানিয়াহু মিথ্যা বলেই যাচ্ছেন।

বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি বলেন, “নেতানিয়াহু তার সারা জীবন যা করেছেন, এখনও তাই করছেন। আর সেটি হচ্ছে- উসকানি, মিথ্যা বলা এবং (মানুষের মাঝে) ঘৃণা তৈরি করা।”

তিনি আরও বলেন, “তিনি (নেতানিয়াহু) এখনও কেবল এটিই করে চলেছেন। সেটিও আবার এমন একটি তিক্ত যুদ্ধের মধ্যে যেখানে (ইসরায়েলি) সৈন্যরা প্রতিদিন নিহত হচ্ছে।”


লাপিদ বলেন, “গাজায় ইসরায়েলি সৈন্যরা যখন নিহত হচ্ছেন তখন নেতানিয়াহু আবারও যুক্তরাষ্ট্রের সাথে, আমার সাথে এবং (যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী) বেনি গ্যান্টজ এবং গাদি আইসেনকোটের সাথে বিরোধ সৃষ্টি করেছেন।”

মূলত গাজায় চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধের সৃষ্টি হয়েছে। বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে ইসরায়েল।

উল্লেখ্য, হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াইয়ে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর আরও ১০ সেনা নিহত হয়েছে। নিহত এই সেনাদের ৫ জন কর্মকর্তা এবং ৫ জন সেনাসদস্য। সূত্র: আনাদোলু এজেন্সি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ