মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজায় কর্নেলসহ এক দিনে ১০ ইসরায়েলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে মঙ্গলবার একদিনেই কর্নেলসহ অন্তত ১০ সেনা সদস্য হারিয়েছে ইসরায়েল।

এ দিনটি ছিল গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন। এদিন এলিট গোলানি ব্রিগেডের ওই কমান্ডারসহ ১০ সেনা নিহত হয়।

ইসরায়েলের সেনাবাহিনী বুধবার একথা জানিয়েছে। এ নিয়ে গাজায় স্থল অভিযানে মোট ১১৫ ইসরায়েলি সেনা নিহত হল।

উত্তর গাজায় শেজােইয়ার প্রাণকেন্দ্রে লড়তে গিয়ে কর্নেল ও দুই ঊর্ধ্বতন কমান্ডার-সহ ৯ ইসরায়েলি সেনা নিহত হয়। উত্তর গাজারই আরেকটি স্থানে লড়াইয়ে নিহত হন আরেকজন ইসরায়েলি সেনা।

মঙ্গলবার গোলানি ব্রিগেডের পদাতিক সেনারা কাসবাহ বা শেজাইয়ার কেন্দ্রস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছিল। এটি উত্তর গাজায় হামাসের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি।

গাজায় হামলা চালিয়ে যাওয়ায় আন্তর্জাতিক সমর্থন থাক বা না থাক ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।

গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করার পর কোহেন এমন কথা বললেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ