মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসরায়েলি সেনাবাহিনীর ‘ওয়েবসাইট হ্যাক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। এর হোমপেজে ফিলিস্তিনি জনগণের সমর্থনে একটি বার্তা দেওয়া হয়েছে।

ফিলিস্তিনি ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জর্ডানের নাগরিক পরিচয় দিয়ে হ্যাকাররা বুধবার সন্ধ্যায় ওয়েবসাইটে হামলা চালায় এবং তাদের বার্তা ‘অ্যানোনিমাস জো’ দিয়ে রেখে যায়। 

ইসরায়েলি সংবাদপত্র দ্য জেরুজালেম পোস্টের বরাত দিয়ে বার্তায় বলা হয়, ‘এটি আপনাদের নোংরা কর্মকাণ্ড, বর্বরতা এবং গাজায় আমাদের দুর্বল জনগণকে হত্যার প্রতিক্রিয়া ছাড়া আর কিছুই নয়।’
বার্তায় আরও বলা হয়, ‘এটি কেবল শুরু এবং এখান থেকে আমরা আপনাদের বলছি  আমরা আমাদের ভূমি ফিলিস্তিনের নদী থেকে সমুদ্র পর্যন্ত মুক্তি করব।’ ফিলিস্তিনি জনগণ ও তাদের স্বার্থের প্রতি পুনরায় সমর্থনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।

এতে আরও লেখা হয়, জর্ডান শুরু করে গাজা ও ফিলিস্তিনের জনগণের সাথে আছে। আমরা আন্তরিকভাবে এবং বাস্তবিকভাবে আপনার সাথে আছি এবং আপনার আদর্শই আমাদের আদর্শ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ