মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হুথিদের হামলার ভয়ে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

জাহাজ ও সামুদ্রিক পথে পণ্য পরিবহন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মারেস্ক পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগরে নিজেদের জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

ইয়েমেনের উপকূলবর্তী সমুদ্রপথ ব্যবহারের বদলে আফ্রিকা ঘুরে জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ডেনমার্কের এ সংস্থাটি। তারা বলেছে, ‘গতকাল মারেস্ক জিব্রাল্টার অল্পের জন্য রক্ষা পাওয়ার পর এবং আজ একটি কনটেইনারবাহী জাহাজে হামলার পর, আমরা মারেস্কের সব জাহাজকে (ইয়েমেনের উপকূলবর্তী) বাব-আল-মান্দাবের দিকে তাদের যাত্রা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশনা দিয়েছি।’

এছাড়া জার্মানির কনটেইনার পরিবহন সংস্থা হাপাগ-লয়েড জানিয়েছে, লোহিত সাগর দিয়ে তারা তাদের জাহাজ চালাবে কি না সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

শুক্রবার হাপাগ-লয়েডের একটি জাহাজ লোহিত সাগরে হুথিদের হামলার শিকার হয়েছে। এদিন আরও একটি জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। এতে একটি জাহাজে আগুন ধরে যায়।


একদিনে দুটি জাহাজে হামলা চালানোর পর হুথিরা এক বিবৃতিতে জানিয়েছে, এগুলো ইসরায়েলে যাচ্ছিল। ইরানপন্থি এ গোষ্ঠীটি আরও জানিয়েছে, তাদের উপকূল দিয়ে ‘ইসরায়েলগামী ছাড়া’ বিশ্বের যে কোনো দেশের, যে কোনো বন্দরের জাহাজ যেতে পারবে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলার প্রতিবাদেই ইসরায়েলগামী জাহাজে নিয়মিত হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। সূত্র: রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ