মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মোসাদের এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

আজ শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসরায়েলি ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। তবে তার নাম কিংবা পরিচয় প্রকাশ করা করেনি দেশটির গণমাধ্যম।

সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান কারাগারে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর, বিশেষ করে মোসাদের সঙ্গে যোগাযোগ, গোপন তথ্য সংগ্রহ করে তা সহযোগীদের পাঠাতেন। মোসাদ ছাড়াও অন্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহ করেছিলেন গোপন নথি। 

দণ্ডিত ওই ব্যক্তিকে কখন গ্রেপ্তার করা হয়েছিল, সেটিও পরিষ্কার নয়। তবে আইআরএনএ বলেছে, তার মৃত্যুদণ্ডের সাজা বাতিলের একটি আবেদন না মঞ্জুর হয়েছিল।  


বালুচ জঙ্গিরা প্রদেশের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১১ নিরাপত্তাকর্মীকে হত্যার এক দিন পর এই মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। 

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, পুলিশ স্টেশনে হামলায় নিহত নিরাপত্তাকর্মীদের জানাজা শনিবার রাস্ক শহরে অনুষ্ঠিত হয়েছে। এই শহরের পুলিশ স্টেশনে হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে স্থানীয় জঙ্গিগোষ্ঠী জয়েশ আল-আধির দুই সদস্যও নিহত হয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ