মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট সিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। সোমবার (১৮ ডিসেম্বর) দেশটির জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

নির্বাচন কর্তৃপক্ষের প্রধান হাজেম বাদাউয়ি বলেছেন, কাস্টিং ভোট অভূতপূর্বভাবে রেকর্ড ৬৬ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে। আর ফাত্তাহ আল-সিসি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন।

আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরে তিন দিনের নির্বাচনের পর গত ১২ ডিসেম্বর ভোটগ্রহণ শেষ হয়। সাবেক সেনাপ্রধান সিসি ভোট পেয়েছেন তিন কোটি ৯০ লাখ। গত এক দশক ধরে মিসরের নেতৃত্বে রয়েছেন তিনি। সীমান্ত ঘেঁষা গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ চলাকালে এবং দেশটিতে অর্থনৈতিক সংকটের সময় এ ভোট অনুষ্ঠিত হলো।

২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে সিসি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। আগের দুই নির্বাচনেও ৯৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন তিনি।

তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আবদেল ফাত্তাহ আল-সিসির শাসনামলে মিসরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তুলেছেন। আল-সিসি ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করেন। সেই সঙ্গে টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার যে সীমাবদ্ধতা ছিল, তা বাড়িয়ে তিন মেয়াদ করেছেন।

সিসি আরও তিন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের কেউই হাই-প্রোফাইল ছিলেন না। প্রচারণা বাধাগ্রস্ত করা এবং কয়েক ডজন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রধান বিরোধী প্রার্থী অভিযোগ করেছেন।

সূত্র : আল-জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ