মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইয়েমেন উপকূলে ২ যুদ্ধজাহাজ পাঠালো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লোহিত সাগর ও এডেন উপসাগরে দুইটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। লোহিত সাগরে যখন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরাইল অভিমুখী জাহাজে হামলা চালাচ্ছে অথবা আটক করছে এবং এ নিয়ে যখন ইসরাইল ও আমেরিকার সাথে ইয়েমেনের প্রচণ্ড উত্তেজনা চলছে তখন ভারত ওই এলাকায় দুইটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠালো।

ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনের গাজায় আক্রমণের জেরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর ইসরায়েলমুখী জাহাজে একের পর এক আক্রমণে ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন একটি টাস্ক ফোর্স গঠনের পরেই এই পদক্ষেপ নেয়া হলো। মোতায়েনকৃত আইএনএস কোচি এবং আইএনএস কলকাতাকে এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত বৈশ্বিক বাণিজ্যে জাহাজের এক ষষ্ঠাংশ এই পথে ব্যবহার করে। 

অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও দেশটির সামরিক বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ নিয়েছে। তারা ঘোষণা দিয়েছে, গাজায় দখলদারদের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগর দিয়ে ইসরাইলের জাহাজ কিংবা ইসরাইল অভিমুখী অন্য কোনো দেশের জাহাজ চলাচল করতে দেবে না। ভারত ও আমেরিকা ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা বজায় রেখেছে।


এদিকে, লোহিত সাগরে চলাচল করা বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার জেরে অনেক বড় বড় শিপিং কোম্পানি ওই সমুদ্র পথে পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যা বিশ্ব বাজারে তেলসহ অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি মেয়ার্স্ক বলেছে, তারা উত্তমাশা অন্তরীপ (দ্য কেপ অব গুড হোপ) এর চারপাশ দিয়ে তাদের কিছু জাহাজ চলাচলের ব্যবস্থা করবে।

সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ