মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

তামিলনাড়ুতে প্রবল বর্ষণ-বন্যায় নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং বাড়িঘর ছেড়ে আশ্রয়শিবিরে আসতে বাধ্য হয়েছেন অন্তত ১২ হাজার ৬০০ জন মানুষ।

তামিলনাড়ু রাজ্যের শীর্ষ সচিব এবং কেন্দ্রীয় সরকারি প্রশাসনের প্রতিনিধি শিব দাস মিনা বার্তাসংস্থাকে এই তথ্য নিশ্চিত করে বলেছেন, বুধবারের বর্ষণের জেরে সবচেয়ে ভোগান্তিকর অবস্থায় রয়েছে রাজ্যের  দুই জেলা দুথুকুড়ি এবং তিরুয়েলভেলির বাসিন্দারা।

বন্যার কারণে পথঘাট ডুবে যাওয়ায় এ দুই জেলার বিভিন্ন এলাকায় আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ভারতের বৃহত্তম বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআিই) জানিয়েছে, বন্যা উপদ্রুত এলাকাগুলো থেকে লোকজনকে উদ্ধারে নৌকা ব্যবহার করছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক বিবৃতিতে বলেছেন, ‘বুধবার যে বৃষ্টি হয়েছে, রাজ্যের সাম্প্রতিক ইতিহাসে এই মাত্রার বর্ষণের রেকর্ড নেই। (বর্ষণ-বন্যার কারণে) রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

প্রসঙ্গত, ভারত মহাসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় মিচাং আঘাত হানার দু’সপ্তাহ পর এই বর্ষণ হলো তামিলনাড়ুগে। ভারতের দক্ষিণাঞ্চলের দুই রাজ্য তামিলনাড়ু এবং অন্ধ্রে আঘাত হেনেছিল মিচাং।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ