মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যুদ্ধে ইউক্রেন প্রতিদিন গড়ে ৮০০ সেনা হারাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জার্মান বিমানবাহিনীর সাবেক কর্নেল ও খ্যাতনামা সামরিক বিশ্লেষক রাল্ফ ডি থিয়েলে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রতিদিন ইউক্রেনের গড়ে ৮০০ সেনা হতাহত হচ্ছে। তবে তিনি এই ব্যাপারে কোনো সূত্রের কথা উল্লেখ করেননি।

কর্নেল রাল্ফের এই তথ্য সঠিক হলে তার অর্থ দাঁড়াচ্ছে কিয়েভকে প্রতি মাসে অন্তত ২০ হাজার নতুন সেনা রিক্রুট করতে হচ্ছে। এইসব নতুন সেনাকে হতাহতদের স্থলাভিষিক্ত করার প্রয়োজন হয়।

তিনি বলেন, ইউক্রেনের আরো অতিরিক্ত কর্মীর প্রয়োজন হয় যাতে তারা সৈন্যদের যুদ্ধক্ষেত্রে অদল-বদল করতে সক্ষম হয়। এতে ক্লান্ত সেনারা বিশ্রামে যেতে পারে এবং নতুন করে সেনারা সে জায়গায় যুদ্ধ করতে পারে।  
থিয়েলে বর্তমানে রাজনৈতিক-সামরিক সোসাইটি ইউরোডিফেন্স জার্মানি এবং স্ট্র্যাটবাইর্ড কনসাল্টিং থিঙ্ক ট্যাঙ্কের প্রধান। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান চালাতে গিয়ে ইউক্রেন চড়া মূল্য দিয়েছে। সূত্র : পার্সটুডে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ