মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠীর সাথে সংঘর্ষে ভারতীয় ৫ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠী সাথে সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় সশস্ত্র গোষ্ঠীদের সাথে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে বন্দুকযুদ্ধে পাঁচ সেনাসদস্য নিহত এবং তিনজন আহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩.৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়িতে সশস্ত্র গোষ্ঠীরা গুলি চালানোর পর এই সংঘর্ষ শুরু হয়।

এনডিটিভি বলছে, ভারতীয় সেনাবাহিনী অবশ্য গত বুধবার রাত থেকে ডেরা কি গলি এলাকা এবং এর আশপাশে অভিযান চালাচ্ছে। কাশ্মিরের এই এলাকাটি ডিকেজি এলাকা নামেও পরিচিত। সেখানে লড়াই এখনও চলছে।

ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ডিকেজি-এর সাধারণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছিল। আজ সন্ধ্যায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং সেখানে লড়াই চলছে।’

এর আগে গত মাসে ভারতীয় সামরিক বাহিনী এবং সেনাবাহিনীর বিশেষ বাহিনী কাশ্মিরের রাজৌরির কালাকোটে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে দুই ক্যাপ্টেনসহ পাঁচজন সৈন্য নিহত হয়েছিল।

গত কয়েক বছরে এই অঞ্চলটি সশস্ত্র গোষ্ঠীদের শক্ত ঘাঁটি এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে বলেও জানিয়েছে এনডিটিভি।


এর আগে চলতি বছরের এপ্রিল এবং মে মাসে, রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ভারতীয় সেনাবাহিনীর ১০ জন সেনা নিহত হয়েছিল। এই অঞ্চলটি ২০০৩ সাল থেকে ২০২১ সালের মধ্যে মোটামুটি শান্তই ছিল, কিন্তু এরপর থেকে সেখানে ঘন ঘন সংঘর্ষ ঘটতে শুরু করে।

গত দুই বছরে ওই এলাকায় ‘সন্ত্রাসবিরোধী অভিযানে’ ৩৫ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ