মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

নরেন্দ্র মোদিকে দেওবন্দে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললেন আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।জহিরুল ইসলাম।।

সম্প্রতি ভারতের বিখ্যাত মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানিকে জিজ্ঞেস করা হয়েছিল যে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দারুল উলুম দেওবন্দ সফরের আমন্ত্রণ জানাবেন কি না?। এর উত্তরে মাওলানা মাদানি বলেন, দারুল উলুম থেকে কাউকে আমন্ত্রণ জানানো হয় না।  যারা আসেন, তারা নিজ থেকেই এখানে আসেন। এখানে কেউ আসলে আমরা তাকে স্বাগত জানাই। এমতাবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দারুল উলুম পরিদর্শনে আসবেন কি না সেটাই দেখার বিষয়।

এসময় মাওলানা আরশাদ মাদানি বিবাদমান গিয়ানওয়াপি মসজিদের প্রসঙ্গ টেনে বলেন যে, এলাহাবাদ হাইকোর্ট মুসলিম পক্ষের আবেদন নাকচ করে দিয়েছে। এখন আমরা তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে যাচ্ছি। 

মাওলানা মাদানি বলেন, আমরা দেশের সবচেয়ে বড় আদালতে মামলাটি উপস্থাপন করব। যে সিদ্ধান্তই সুপ্রিম কোর্ট দেবে, আমরা সেটি মেনে নেব। কারণ সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ আদালত। এরপর আর কোনো আইনি ব্যবস্থা নেই।

সূত্র: পিটিআই

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ