মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নবীজির রওজায় বছরে একবারের বেশি যাওয়া যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মহানবী সা. এর রওজা মোবারকে কোনো ব্যক্তি বছরে একবারের বেশি যেতে পারবেন না।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এমন বিধি জারি করেছে। গতকাল রবিবার গালফ নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ‌‘বছরে একবার একজন দর্শনার্থী হযরত মোহাম্মদ সা. এর রওজা শরিফে যাওয়ার আবেদন করতে পারবেন।
নুসুক বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে অনলাইনে দর্শনার্থীদের আবেদন করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এছাড়াও নিশ্চিত করতে হবে, ভ্রমণের আবেদনকারী করোনায় আক্রান্ত নন এবং করোনা রোগীর সংস্পর্শে আসেননি।

মদিনার মসজিদে নববীতে মোহাম্মদ সা. এর সমাধি (রওজা মোবারক)। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফে হজ বা ওমরাহ শেষে মুসলমানরা এ স্থানে যান। নবীজির রওজা শরিফ পরিদর্শন এবং প্রার্থনা করতে ইচ্ছুক মুসলিমদের যাওয়ার আগে সরকারি অনুমতি নিতে হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ