মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

হজযাত্রীদের জন্য সুখবর, সৌদি আরবের সব ভিসা পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজযাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ‘কেএসএ ভিসা’ নামে একটি সমন্বিত ভিসা অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরব সরকার।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার রিয়াদে ডিজিটাল গভর্নমেন্ট ফোরামে আনুষ্ঠানিকভাবে কেএসএ ভিসা নামের এই প্ল্যাটফর্মটি চালু করেছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ৩০টিরও বেশি মন্ত্রণালয়, কর্তৃপক্ষ এবং বেসরকারি খাতের সংস্থার সঙ্গে সংযোগ স্থাপনকারী এই ব্যবস্থাটি হজ, ওমরাহ, পর্যটন, ব্যবসা সম্পর্কিত ভ্রমণ ও কর্মসংস্থানের জন্য ভিসার আবেদনের প্রক্রিয়াকে সহজতর করার জন্য তৈরি করা হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সৌদি প্রেস এজেন্সিকে বলেন, ‘অনলাইনে ভিসার আবেদন আরও সহজ এবং গ্রাহকদের সুবিধার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে নতুন কেএসএ ভিসা সার্ভিস চালু করা হয়েছে। আমরা আশা করছি, বাইরের দেশের নাগরিকেরা এতে উপকৃত হবেন।’

ব্যবহারকারীদের ভিসা শনাক্তে সাহায্য করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি সার্চ ইঞ্জিন ব্যবহার করবে এই প্ল্যাটফর্ম। কোনো ব্যক্তি যদি নতুন করে ভিসার আবেদন করতে চান, সে ক্ষেত্রে তাঁকে বিভিন্ন পরামর্শ দিতেও সক্ষম এই প্ল্যাটফর্ম। আবেদনকারীরা প্রয়োজনে সেখানে নিজেদের ব্যক্তিগত প্রোফাইলও খুলতে পারবে।

প্ল্যাটফর্মটি তারিখ এবং সামগ্রিক সব তথ্যের সঠিক যাচাইকরণ নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেবে। সে সঙ্গে, নতুন নতুন আরও প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ