মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ২৫০ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ছিটমহলটির আল-মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ১০০ ফিলিস্তিনি।

সব মিলিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ ফিলিস্তিনি প্রাণহানি হারিয়েছে বলে সোমবার রাতে জানায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পের এক ভুক্তভোগী জানিয়েছেন তিনি পরিবারের সবাইকে হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন পাঁচ ভাইসহ তাদের পরিবার।

শরণার্থী শিবিরের এক শেষকৃত্য অনুষ্ঠানে কাফনে মোড়ানো নিহতদের পাশে সাধারণ ফিলিস্তিনিদের সারিবদ্ধভাবে দেখা যায়। নিহতদের বেশির ভাগই ছিলেন নারী ও শিশু।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ওই হামলায় শরণার্থী শিবিরের সাতটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার খবর জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যাম।

বরাবরই গাজার বেসামরিক বাসিন্দাদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল। ফলে উপত্যকায় প্রতিদিন অন্তত কয়েকশ’ বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন।

উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ২০ হাজার ৭০০ ফিলিস্তিনি। যার ৭০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছে সাড়ে ৫৪ হাজারের বেশি মানুষ। অন্যদিকে অক্টোবরের শুরুতে হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছে এবং জিম্মি হয় ২৪০ জন। এর মধ্যে কয়েক ডজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এছাড়া গাজায় প্রায় ১৫৬ সেনা হারিয়েছে ইসরায়েল। সূত্র: আল-জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ