মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

লোহিত সাগরে হুথিদের ১০ জনকে হত্যার দাবি যু্ক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লোহিত সাগরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তিনটি বোট ধ্বংস এবং ১০ হথি বিদ্রোহীকে হত্যা করার দাবি করেছে যু্ক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও হুথি বিদ্রোহী সূত্রে এ তথ্য জানা গেছে। এই অঞ্চলে জাহাজ চলাচলে অব্যাহত হুমকির কথা তুলে ধরে গ্লোবাল শিপিং জায়ান্ট মারস্ক ৪৮ ঘণ্টার জন্য তাদের কার্যক্রম স্থগিত করেছে। খবর রয়টার্স, আল জাজিরার

রোববার এক বিবৃতি হুথি গোষ্ঠী বলেছে, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বাহিনী তাদের তিনটি জাহাজে হামলা করে কমপক্ষে ১০ জন যোদ্ধাকে হত্যা করেছে। জাহাজগুলো সাগরে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সামুদ্রিক নৌচলাচল নিরাপত্তা রক্ষার কাজ করছিল। এছাড়াও জাহাজগুলো লোহিত সাগরের মধ্য  দিয়ে ইসরায়েলি জাহাজ বা দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে যাওয়া ঠেকাতে কাজ করছিল। বিবৃতিতে বলা হয়, জাহাজগুলো মানবিক ও নৈতিক দায়িত্ব পালন করছিল।


এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, হুথি বিদ্রোহীদের হুমকি মোকাবেলায় মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার টহল অভিযান চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোহিত সাগরে আক্রমণ চালিয়ে তাদের তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছে। 

ইউএসএস আইজেনহাওয়ার ও ইউএসএস গ্রেভলি নামের দুটি যুদ্ধজাহাজের হেলিকপ্টারগুলো সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ মারস্ক হ্যাংজু থেকে কলে সাড়া দেওয়ার সময় ইরান-সমর্থিত হুথি ছোট নৌকাগুলো থেকে গুলি ছোড়া হয়। পরে মার্কিন হেলিকপ্টার পাল্টা আক্রমণ চালিয়ে হুথিদের তিনটি নৌকা ডুবিয়ে দেয় এবং তাদের বেশ কয়েকজন ক্রুকে হত্যা করে। তাদের একটি নৌকা পালিয়ে গেছে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম বলেছে, হুথি বোটগুলো ২০ মিটার কাছে আসলে মারস্ক হ্যাংঝো থেকে বিপদ সংকেত দেওয়া হয়। সংকেত না শুনে তারা গুলি করা শুরু করে। পরে পাল্টা গুলি ছোড়া হয়। এতে হুথিদের তিন বোট ধ্বংস ও ১০ সদস্য নিহত হন।

গত ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মারেস্ক হ্যাংজুতে হুথিদের এটি দ্বিতীয় হামলা। শনিবার গভীর রাতে সেন্টকম বলেছে, লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজ মেরেস্ককে লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। 

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের অব্যাহত হুমকির কথা তুলে ধরে বৈশ্বিক শিপিং জায়ান্ট মারস্ক বলেছে, তারা লোহিত সাগরে তাদের কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ