মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজায় আবারও হাসপাতালে মিসাইল হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় আল আমাল হাসপাতালে মিসাইল হামলা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিস অঞ্চলে অবস্থিত হাসপাতালটিতে এই হামলার ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এই হাসপাতালে মিসাইল হামলায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, হাসপাতালটি চালায় ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। ডব্লিউএইচও প্রধান জানিয়েছেন, মিসাইল হামলায় ওই হাসপাতালে অন্তত পাঁচজন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি পাঁচ দিনের শিশুও আছে। গাজার বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে এসে দক্ষিণ গাজায় আশ্রয় নিচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা। ওই হাসপাতাল চত্বরেই প্রায় ১৪ হাজার মানুষ শিবির বানিয়ে আছে।

ডব্লিউএইচও’র রিপোর্ট অনুযায়ী, মিসাইল হামলার পর ওই হাসপাতাল চত্বর থেকে পালানোর চেষ্টা করছে শরণার্থীরা। অন্যদিকে রেড ক্রিসেন্ট সোসাইটি ওই হাসপাতাল চত্বরে একটি ট্রেনিং সেন্টার চালাতো, সেটিও এদিনের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
ডব্লিউএইচও প্রধান জানিয়েছেন, তার কর্মীরা ওই হাসপাতাল চত্বরে মঙ্গলবারই গিয়েছিলেন। তারা জানিয়েছেন, হাসপাতালটির ব্যাপক ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার দায় আছে সকলের। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নিয়ম পালন করতে হয়। এটা ভুলে গেলে চলবে না। সূত্র: আল জাজিরা, ডয়েচে ভেলে

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ