মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

হামাসের পাঁচ অর্থদাতার তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা আমেরিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পাঁচ অর্থদাতা সম্পর্কে তথ্যের জন্য বড় পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।এজন্য এক কোটি মার্কিন ডলার পুরস্কার করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, পাঁচজন হামাসের অর্থদাতা বা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আর্থিক ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে এমন তথ্যের জন্য আমেরিকা ১০ মিলিয়ন (এক কোটি) ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা দেওয়া হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলার পর হামাসের উপর চার দফা নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এরপর গোষ্ঠীটির অর্থদাতাদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র।


ওই পাঁচজন হলেন- আবদেল বাসিত হামজা এল হাসান খায়ের, আমের কামাল শরীফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব, ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ এবং মুহাম্মদ আহমেদ আব্দ আল-দাইম নাসরাল্লাহ। এর আগেও তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

হামজা নামে পরিচিত প্রথম অর্থদাতা সুদানের ব্যবসায়ী। তিনি হামাসের বিনিয়োগ পোর্টফোলিওতে অসংখ্য কোম্পানি পরিচালনা করেছেন এবং হামাসকে প্রায় ২০ মিলিয়ন ডলার স্থানান্তরের সাথে জড়িত ছিলেন বলে দাবি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এ

ছাড়াও তিনি সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর বশিরের সঙ্গে সম্পর্ক রয়েছে। পাশাপাশি সুদানের স্থিতিশীলতা নষ্ট করে এমন ইসলামপন্থী গোষ্ঠীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আরও দাবি করেছে, হামাসের অর্থদাতাদের মধ্যে তিনজন- আমের কামাল শরীফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব ও ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ- তুরস্কে গোষ্ঠীটির বিনিয়োগ নেটওয়ার্কের সঙ্গে জড়িত।

আর নাসরাল্লাহর ইরানি সংস্থার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং হামাসের সামরিক শাখা-সহ গোষ্ঠীটিকে কয়েক মিলিয়ন ডলার হস্তান্তরের সঙ্গে জড়িত তিনি। গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার সময় তিনি কাতারে অবস্থান করছিলেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, হামাসের অর্থের কোনও উৎস, প্রধান দাতা কিংবা আর্থিক প্রতিষ্ঠান, ফ্রন্ট কোম্পানি যারা গ্রুপের জন্য দ্বৈত-ব্যবহার প্রযুক্তির সঙ্গে জড়িত এবং হামাস উপকৃত হয় এমন পরিকল্পনার তথ্য প্রদানকারীকে এই পুরস্কার দেওয়া হবে। সূত্র: টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ