মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

মসজিদে নববীতে প্রতিদিন ব্যবহৃত হয় ৩০ টন সুগন্ধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

মদিনার পবিত্র মসজিদে নববীকে প্রফুল্লময় রাখতে প্রতিদিন সেখানে ব্যবহার করা হয় ৩০ টন (৩০ হাজার লিটার) সুগন্ধি। এছাড়া মসজিদের ভেতরের কার্পেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন ১১৫ টন জীবাণুনাশক পদার্থ ব্যবহার করা হয়।

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ পরিচালনা কর্তৃপক্ষের উপপ্রধান ফাওজি আল হুজাইলি এসব তথ্য জানিয়েছেন।

প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য যান।

সৌদি আরবের টিভি চ্যানেল আল এখবারিয়াকে ফাওজি আল হুজাইলি বলেছেন, ‘প্রতিদিন মসজিদে নববীতে যে পরিমাণ সুগন্ধি ব্যবহার করা হয় সেটি ৩০ টনে পৌঁছেছে। মসজিদের কার্পেট পরিষ্কারের জন্য ১১৫ টন ও মেঝে পরিষ্কারের জন্য ১১০ টন জীবাণুনাশক ব্যবহার করা হয়।’

তিনি আরও বলেছেন, ‘জীবাণুমক্তকরণের যেসব যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেটি ছয়শরও বেশি। খুব দক্ষ কর্মীদের দ্বারা এসব যন্ত্র আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয়ে থাকে।’

সাধারণত মক্কায় উমরাহ হজ পালন শেষে মুসল্লিরা মদিনার মসজিদে নববীতে যান। এছাড়া অনেকে হযরত মোহাম্মদ সা.-এর রওজা মোবারকও দেখতে যান।

প্রতি সপ্তাহে মসজিদে নববীতে প্রায় ৫২ লাখ মুসল্লি নামাজ আদায় করেন। সরকারি তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বাইরের দেশগুলো থেকে প্রায় এক কোটি মুসল্লি উমরাহর জন্য সৌদিতে আসবেন।

সূত্র: গালফ নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ