মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৮,৫৩৮ প্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এক সপ্তাহে ১৮ হাজার ৫৩৮ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। গত ৪ থেকে ১০ জানুয়ারি সময়ে দেশটির শ্রম, আবাসিক ব্যবস্থার নিয়ম লঙ্ঘন ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক ভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠেছে।

প্রতিবেদনে বলা হয়, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে ৯ হাজার ৯২৭ জনকে ফেরত পাঠানো হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আবাসিক ব্যবস্থার নিয়ম লঙ্ঘনকারী ১১ হাজার ৪৭ জন। সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী রয়েছেন ৪ হাজার ২৯৯ জন। আর শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন ৩ হাজার ১৯২ জন।

৪৭ হাজার ৯৭৭ জনকে নিজ নিজ কূটনৈতিক মিশনে গিয়ে ভ্রমণ নথি নিতে বলা হয়েছে। অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয়দান এবং কর্মে নিয়োগের কারণে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে দিয়ে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের সুযোগ-সুবিধা দেবে, আশ্রয়, পরিবহন সুবিধা দেবে, তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে এবং সর্বোচ্চ এক মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা হতে পারে। সূত্র: আরব নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ