মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ইসরাইলে আবারো ব্যাপক রকেট হামলা হামাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরাইলে আবারো ব্যাপক রকেট হামলা শুরু করেছে হামাস। মঙ্গলবার (১৬ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে ইসরাইলের নেটিভোট শহরে একই সময় ৫০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস। এ সময় আয়রন ডোম মাত্র ২০টি রকেটকে বাধা দিতে সক্ষম হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামাস এমন এক সময় এই হামলা চালিয়েছে, যখন আকাশ ও স্থল অভিযান শেষে ইসরাইল দাবি করেছে, তারা হামাসের রকেট সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়েছে।

তাদের এই রকেট হামলা ইসরাইলি নেতাদের এই কথারই জানান দেয় যে এখনো যুদ্ধ শেষ করার সময় হয়নি।

তারা এখনো নিজ উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়নি। তাই এখনই যদি তারা যুদ্ধ বন্ধ করে দেয়, তবে যুদ্ধের নিয়ন্ত্রণ হামাসের হাতে চলে যাবে।

সূত্র : আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ