মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

কমেই চলেছে চীনের জনসংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

চীনের জনসংখ্যা আবার কমলো। এই নিয়ে লাগাতার দ্বিতীয় বছরেও চীনের জনসংখ্যা কমার প্রবণতা অক্ষুণ্ণ থাকলো। দেশটির জনসংখ্যা ২০ লাখেরও বেশি কমেছে। জন্মহার কম হওয়া এবং করোনাভাইরাসে মৃত্যুর কারণে জনসংখ্য়া কমেছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

পাশাপাশি চীন দাবি করেছে, তাদের অর্থনীতির বৃদ্ধি হয়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে জিডিপি বৃদ্ধির হার বেড়ে হয়েছে পাঁচ দশমিক দুই শতাংশ। খবর রয়টার্সের

চীনের দাবি, তারা আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির টার্গেট পূরণ করতে পেরেছে। করোনার কড়াকড়ি তুলে নেয়ার পর চীনের আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল পাঁচ শতাংশ।

বেজিংয়ের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২৩ সালের শেষে চীনের জনসংখ্য়া ছিল ১৪০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার। ২০২২ সালে যে জনসংখ্যা ছিল, তার তুলনায় ২৩ সালের জনসংখ্যা ২০ লাখ ৮০ হাজার কম।

২০২৩ সালে জন্মহার ছিল প্রতি হাজারে ছয় দশমিক ৩৯। ভারত জনসংখ্য়ার নিরিখে চীনকে টপকে এখন বিশ্বের এক নম্বর দেশ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ