মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


আইসিজের রায় প্রত্যাখ্যান ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ করার আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। এই অভিযোগকে মিথ্যা উল্লেখ করে রায় প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই আদেশ শুধু মিথ্যা নয় বরং আপত্তিকর। খবর আরটির

ফিলিস্তিনের গাজায় বর্বর আক্রমণ ও গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা।

সেই মামলার রায়ে শুক্রবার গাজায় গণহত্যার মত অপরাধ ঠেকাতে এবং বেসামরিক ফিলিস্তিনদের সহায়তা দিতে ইসরায়েলকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত বলেছেন, ‘গণহত্যা কনভেনশনের অনুচ্ছেদ-২ এর সমস্ত ধারা রক্ষায় ইসরায়েলকে তার ক্ষমতার ব্যবহার করতে হবে।’

শুধু গাজায় ইসরায়েলি সামরিক পদক্ষেপ দ্রুত বন্ধের আদেশ ছাড়া দক্ষিণ আফ্রিকা যা চেয়েছিল তাঁর বেশিরভাগই পূরণ হয়েছে রায়ে। আদালত ইসরায়েলকে গণহত্যা কনভেনশনের আওতায় পড়তে পারে এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গাজায় দেশটির সৈন্যরা যাতে à¦