মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


ভোটের আগের দিন পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে জোড়া বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত এবং ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে। নির্বাচনের আগের দিন বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রদেশের দুটি জেলায় এসব ঘটনা ঘটেছে। খবর জিও নিউজের।

প্রথম ঘটনায় ১৫ জনের মতো মানুষ নিহত হয়েছেন। বুধবার প্রদেশের পিশিন জেলার নোকান্দি এলাকায় এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে এই ঘটনা ঘটেছে। স্বতন্ত্র ওই প্রার্থীর নাম আসফান্দিয়ার খান কাকার। বিস্ফোরণের সময় তিনি কার্যালয়ে ছিলেন না।

তহসিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. হাবিব জিও নিউজকে বলেন, আহত ব্যক্তিদের এই হাসপাতালে আনা হয়েছে। তাদের বেশিরভাগের অবস্থা গুরুতর। এ ছাড়া মরদেহগুলো এখানে আনা হয়েছে।

ইতোমধ্যে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বিস্ফোরণের বিষয়টি নিজেদের নজরে নিয়েছে। এ ছাড়া বেলুচিস্তানের মুখ্য সচিব ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে এ বিষয়