ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। খবর বিবিসির।
এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদ এবং পার্লামেন্ট-প্রাদেশিক আইনসভার ২০ হাজার ৬০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ২ লাখ ৫৯ হাজার জন।
ভোট উপলক্ষে ২৮ কোটি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ৮ লাখের বেশি কেন্দ্রে আজ ভোট নেয়া হচ্ছে। ভোটকেন্দ্রে ৫৭ লাখের বেশি ব্যক্তি নির্বাচনী দায়িত্ব পালন করছেন। ছয় ঘণ্টা ধরে চলবে ভোটগ্রহণ।
ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, আজই (বুধবার) শেষ হবে ভোটগ্রহণ এবং আজই জানা যাবে, কে হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট।
প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন ইন্দোনেশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং অবসরপ্রাপ্ত জেনারেল প্রোবোয়ো সুবিয়ান্ত। সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর সময়কার এà¦