নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) কয়েকটি দল পাকিস্তানের জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ। ইতোমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তাকে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজকে মনোনীত করার ঘোষণা দেন। খবর জিও টিভির।
প্রতিবেদন থেকে জানা গেছে, পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরিফের নাম এতদিন আলোচনা হলেও সবাইকে চমকে দিয়ে শাহবাজকে মনোনীত করেছেন তিনি। একই সময় পাঞ্জাব প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও মেয়ে মরিয়ম নওয়াজকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলগুলো তাদের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেছে। এদিন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি ও শাহবাজ শরিফ নতুà¦