রাশিয়ান নাগরিকদের আরও বেশি বেশি বাচ্চা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিগত ভাবে টিকে থাকা ঝুঁকির কথা উল্লেখ করে তিনি এই আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিগত ভাবে টিকে থাকার স্বার্থে রাশিয়ার পরিবারগুলোকে অবশ্যই কমপক্ষে দুটি করে সন্তান জন্ম দিতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার তিনি আরও বলেছেন, যদি উন্নতি ও সাফল্য লাভ করতে হয় তাহলে রুশ পরিবারগুলোকে তিন বা তারও বেশি করে সন্তান জন্ম দিতে হবে।
রয়টার্স বলছে, প্রায় দুই বছর আগে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটিতে রক্তক্ষয়ী সেই যুদ্ধ শুরু করার পর থেকে রাশিয়া ব্যাপক হতাহতের শিকার হয়েছে এবং হাজার হাজার মানুষ সংঘাতের বিরোধিতা বা যুদà