মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

জার্মানির পার্লামেন্টে গাঁজা খাওয়ার অনুমতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

পুলিশ ইউনিয়ন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ সত্ত্বেও অপরাধী চক্রের মাধ্যমে গাঁজা বিক্রি প্রতিরোধ করতে এবার গাঁজাকে আংশিক বৈধতা দিয়ে আইন পাস করেছে জার্মানির পার্লামেন্ট। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হলে ৪০৭ জার্মান আইনপ্রণেতা পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে ২২৬ রক্ষণশীল ও উগ্র ডানপন্থি আইনপ্রণেতা বিপক্ষে ভোট দিয়েছেন এবং চারজন ভোটদানে বিরত ছিলেন। খবর আনাদোলুর।

পার্লামেন্টে বিলের ওপর ভোটের আগে স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাচ আইনপ্রণেতাদের নতুন আইনকে সমর্থন করার আহ্বান জানান। তিনি বলেন, গাঁজা খাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করে আগে যে নীতি গ্রহণ করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে। কারণ সাম্প্রতিক বছরে গাঁজা সেবনের হার ক্রমাগত বেড়েছে।

স্বাস্থ্যমন্ত্রী কার্ল বলেন, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন গ্রহণ করছি, যা আমাদের গাঁজা নিয়ন্ত্রণ নীতিকে মৌলিকভাবে পরিবর্তন করবে। নতুন আইনের মাধ্যমে আমাদের প্রথম লক্ষ্য কালোবাজারের বিরুদ্ধে লড়াই করা। আমাদের দ্বিতীয় লক্ষ্য হলো যুবক ও শিশুদের আরও ভালোভাবে সুরক্ষা দেওয়া। নতুন আইনের মাধ্যমে অপরাধী চক্রের মাধ্যমে গাঁজা বিক্রি প্রতিরোধ করা হবে।

নতুন আইন অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা রাখতে পারবেন। ব্যক্তিগত ব্যবহারের জন্য বাড়িতে তিনটি পর্যন্ত গাঁজার গাছ রোপণ করতে পারবেন।

সর্বাধিক ৫০০ সদস্যবিশিষ্ট অলাভজনক সংস্থা গাঁজা চাষ করতে পারবে। চাষের পর তা সংগঠনের সদস্যদের মধ্যে বিতরণ করা যাবে। তবে একজন সদস্য প্রতি মাসে সর্বোচ্চ ৫০ গ্রাম গাঁজা নিতে পারবেন।

তবে শিশু ও যুবকদের রক্ষায় স্কুল, খেলার মাঠ, যুবকেন্দ্র ও ক্রীড়া প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে গাঁজা সেবন নিষিদ্ধ করা হয়েছে। তরুণদের কাছে গাঁজা বিক্রির ন্যূনতম সাজা বৃদ্ধি করে দুই বছর করা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ